বাংলাদেশে এই প্রথমবারের মত শুধুমাত্র নারীদের নিয়ে আইটি বিষয়ক স্কলারশীপের আয়োজন করেছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। এ স্কলারশীপের আওতায় বাছাইকৃত ১০০ জন নারীকে সম্পূর্ণ বিনামূল্যে গ্রাফিকস ও ওয়েবডিজাইনের উপর চার মাসের প্রশিক্ষণ এবং সবশেষে তাদের জন্য কর্মসংস্থানের (অনলাইনে এবং স্থানীয়ভাবে) ব্যবস্থা করা হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ইতিমধ্যে ৩টি ধাপে বাছাই পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
চূড়ান্ত পরীক্ষাতে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ এবং ফ্রিল্যান্সিং এ নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আয়োজন করা হয়েছে নারীদের অগ্রযাত্রায় ফ্রিল্যান্সিং শীর্ষক সেমিনার। সেমিনারটি আগ্রহী সকল নারীর জন্যই উন্মুক্ত থাকবে এবং বিশ্ববাজারে ফ্রিল্যান্সিং প্লাটফর্ম, নারীদের অংশগ্রহণের জন্য করণীয়সহ আউটসোর্সিং সম্পর্কে নানা তথ্য নিয়ে আলোচনা করা হবে।
সেমিনারের বিস্তারিতঃ
- সেমিনার শিরোনামঃ নারীদের অগ্রযাত্রায় ফ্রিল্যান্সিং।
- স্থানঃ বাংলাদেশ জাতীয় যাদুঘর, প্রধান মিলনায়তন, শাহবাগ, ঢাকা
- তারিখঃ ২৮ ডিসেম্বর ’২০১৩
- সময়ঃ সকাল ১০:০০ টা - দুপুর ১:৩০ পর্যন্ত
অনুষ্ঠানের অতিথিঃ
প্রধান অতিথিঃ মোঃ নজরুল ইসলাম খান
সচিব, তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়
সচিব, তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়
বিশেষ অতিথিঃ এ, এন, এম সফিকুল ইসলাম
প্রজেক্ট ডিরেক্টর, বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি, তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়
প্রজেক্ট ডিরেক্টর, বাংলাদেশ হাই-টেক পার্ক অথোরিটি, তথ্য ও যোগাযোগ মন্ত্রনালয়
আরও অতিথিদের তালিকা পরে জানানো হবে।
কারা অংশগ্রহন করতে পারবেন?
- যারা স্কলারশীপের চূড়ান্ত পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন। (অবশ্যই আসতে হবে, অন্যথায় স্কলারশীপের জন্য উপযুক্ত বিবেচিত হবেনা)
- যারা স্কলারশীপের জন্য আবেদন ফরম পূরন করেছিলেন। (স্কলারশীপের জন্য আবেদনকারী সকলের জন্য বিশেষ সারপ্রাইজিং অফার আসে, যা অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে পাওয়া যাবেনা)
- যারা অনলাইনে কোর্সের জন্য আবেদন করেছেন, তারা চাইলে অংশগ্রহণ করতে পারেন।
- ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী ভার্সিটি পড়ুয়া যেকোন নারী।
(যারা এ সেমিনারে উপস্থিত হবেন, তাদের সবার জন্য বিশেষ সারপ্রাইজিং অফার রয়েছে, যা অনুষ্ঠানস্থলেই ঘোষনা করা হবে এবং উপস্থিত নারীরাই সেই অফারটির সুযোগ গ্রহণ করতে পারবেন)
অংশগ্রহনের জন্য শর্ত
- স্কলারশীপের জন্য আবেদনকারী প্রত্যেক নারীকে উপস্থিত হতে হবে অন্ততপক্ষে একজন্ অভিভাবকসহ। বিশেষ কোন কারনে অভিভাবককে উপস্থিত করতে ব্যর্থ হলে অনুষ্ঠানের আগেই ক্রিয়েটিভ আইটি কর্তৃপক্ষকে জানাতে হবে।
- স্কলারশীপের আবেদনকারীর বাইরে অন্য কোন নারী অংশগ্রহণ করতে হলে সাথে অবশ্যই ভার্সিটির পরিচয় পত্র নিয়ে আসতে হবে।
যোগাযোগের বিস্তারিতঃ

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটঃ
অফিসের ঠিকানাঃ মমতাজ প্লাজা (৫ম তলা) (ল্যাব এইডের বিপরীত পাশে) , হাউজ# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা -১২০৫ফোন করুনঃ
- ০১১৯০৯৭৭৩৪০ (ইকরাম)
- ০১৯৭৩৩৪৪৬৬৭ (শম্পা)
- ০১৯৭৪১৩৪৪২৪ (নিপা)
- ০১৬১৪১৩৪৪২৪ (আকরাম)
অনলাইন
- ওয়েব: http://www.creativeit-inst.com
- ফেসবুক গ্রুপঃ http://www.facebook.com/groups/creativeit/
- ফেসবুক পেজঃ http://www.facebook.com/CreativeBangladesh
- ইভেন্ট পেজঃ http://www.facebook.com/events/669399963082544/

0 Comment "বাংলাদেশে এই প্রথমবারের মত ফ্রিল্যান্সিং স্কলারশীপ পাচ্ছেন ১০০ নারী! অংশগ্রহণ করতে পারেন আপনিও!"
Post a Comment